কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সাজ্জাদ হোসেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে

লাকসাম মনোহরগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৫৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস এমপি আবুল কালামের লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা এলাকার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দিতে আয়োজিত এ লাকসাম উপজেলায় ২০৬ জন এবং

স্কুল ফাঁকি দিয়ে পার্কে যাওয়ার পথে ইউএনওর হাতে ধরা তিন ছাত্রী

স্টাফ রিপোর্টারঃ বিদ্যালয়ের ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। কিন্তু তাদের আসল গন্তব্য ছিল বিদ্যালয় নয়—পার্কে ঘুরতে যাওয়া। ব্যাগের ভেতরে রাখা ছিল অতিরিক্ত পোশাক ও টিফিনের খাবার। পরিকল্পনা ছিল স্কুল ফাঁকি দিয়ে দিনটি আনন্দে কাটানোর। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে

লাকসামে রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট, প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ করছে না দোকানপাট

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিংবা জরিমানা-কিছুতেই মানছে না সরকারি নিয়ম লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল ও অধিকাংশ দোকানপাট বন্ধ রাখার নিয়ম থাকলেও তা পুরোপুরি মানছেন না কিছু ব্যবসায়ী। নির্ধারিত সময়ের পরও বিভিন্ন মার্কেট ও দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার পর

লালমাই পাহাড়ে দশম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

লালমাই (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লালমাই পাহাড়ের কোটবাড়ি এলাকার সাদ্ধের মুড়া এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ও

মাদকের বিরুদ্ধে কুমিল্লাবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ, পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

তৌহিদ খন্দকার তপু, কুমিল্লা প্রতিনিধিঃ মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে কুমিল্লা নগরীর বারপাড়া ও বারপাড়া কৃষ্ণপুর এলাকাবাসীর উদ্যোগে সমাবেশ ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতোয়ালি

দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারকে বদলি

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারকে বদলি করা হয়েছে। গত ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া ইসলাম মুমু বান্দরবান পৌর এলাকার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের

বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ রাজনৈতিক পথচলার ৪৮ বছর পূর্ণ করল দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের জন্য অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি আবেগঘন ও বেদনাবিধুর। কারণ,বেগম খালেদা জিয়াকে ছাড়া এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। ১৯৭৮ সালের ১