লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স সাথী অয়েল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস
জাতীয়
কুমিল্লায় এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুমিল্লার কাগজ, মানবিক সংগঠন “বিবেক” এবং সিলভার ডেভেলপারস লিমিটেড-এর যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ
লাকসামে জমে উঠেছে বাঙালির ঐতিহ্যবাহি বৈশাখি মেলা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলা নববর্ষকে ঘিরে কুমিল্লার লাকসামে জমে উঠেছে ঐতিহ্যবাহী বৈশাখি মেলা। উপজেলার স্টেডিয়াম মাঠের স্থানে বসা এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। মেলায় রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ—মাটির তৈরি খেলনা, বাঁশ ও বেতের সামগ্রী, হাতের কাজের পণ্য, গৃহস্থালির জিনিসপত্রসহ শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলার আয়োজন। এছাড়াও নাগরদোলা, ঘুড়ি, বায়স্কোপ,মোটরসাইকেল
লাকসামে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ২, উদ্ধার ৫টি ছাগল
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় ছাগল চুরির সময় দুইজন চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চুরি হওয়া ৫টি ছাগল উদ্ধার করা হয়। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে লাকসাম থানার নোয়াপাড়া বাজার এলাকার নোয়াপাড়া জামে মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,
লাকসামে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ উদযাপিত।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল ৮টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম স্টেডিয়াম মাঠে গিয়ে সমাপ্ত হয়।
লাকসামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি
কুমিল্লার লাকসামে খৈয়াখালী খাল পুনঃখনন শুরু, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী—এমপি আবুল কালাম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘খৈয়াখালী’ খালের পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো
লাকসামে এডিস মশা নিধনে বিশেষ অভিযান শুরু
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কুমিল্লার লাকসামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে লাকসাম পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে
কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নগরের পরিবেশ উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত চলমান উদ্যোগের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রশাসক টার্মিনাল এলাকার সার্বিক পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের
কুমিল্লার লাকসামে বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাওয়াই জলাতঙ্ক ভেক্সিন কার্যক্রম শুরু।
লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলায় সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের ওপর কুকুরের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠেছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত
