

নিজস্ব প্রতিবেদকঃ
একজন সাংবাদিক তার ব্যবহৃত অফিসিয়াল মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, চিকিৎসকের কাছে যাওয়ার পথে মোবাইল ফোনটি হারিয়ে যায় অথবা কেউ নিয়ে যায়। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পরপরই তিনি অনলাইনে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিতে তার ব্যক্তিগত ও পেশাগত নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে রয়েছে বিভিন্ন সংবাদ-সংক্রান্ত গ্রুপ, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার ও টুইটার (এক্স) অ্যাকাউন্ট, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপ, অফিসিয়াল যোগাযোগের নম্বর, ব্যক্তিগত ও অফিসিয়াল ছবি-ভিডিও, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রেস রিলিজ, সংবাদ-সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
ভুক্তভোগী সাংবাদিক সবাইকে সতর্ক করে বলেন, মোবাইলটি হারিয়ে যাওয়ার পর থেকে উক্ত নম্বর বা সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যদি কেউ ফোন করে, আর্থিক লেনদেনের অনুরোধ জানায়, কোনো তথ্য সংগ্রহ বা প্রদান করে, কিংবা সংবাদ-সংক্রান্ত যোগাযোগ বা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট অপব্যবহারকারীর। এসব কর্মকাণ্ডের জন্য তিনি ব্যক্তিগতভাবে কোনোভাবেই দায়ী থাকবেন না।
তিনি আরও জানান, বিষয়টি সাধারণ ডায়েরিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি সহকর্মী, পরিচিতজন এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। হারিয়ে যাওয়া মোবাইল নম্বর বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে আসা কোনো কল, বার্তা বা আর্থিক লেনদেনের অনুরোধ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন।
