ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১ হাজার ৫১০ পিস ট্যাবলেট ও ৩৫৫ বোতল সিরাপ উদ্ধার, জব্দকৃত পণ্যের মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা ষ্টাফ রিপোর্টার, দিনাজপুর। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

  দুর্গাপুরে শহীদ মিনার এলাকা থেকে আশিকুর রহমান প্রাঙ্গন গ্রেপ্তার, মামলায় মোট গ্রেপ্তার ২ নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। গ্রেপ্তার ব্যক্তির নাম আশিকুর রহমান প্রাঙ্গন। এ নিয়ে এ মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার

চট্টগ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ প্রদান, প্রধান অতিথি পুলিশ সুপার মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম: ইমাম প্রশিক্ষণ একাডেমি, চট্টগ্রামে ১২২৯তম দলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, ইমামগণ

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা

ষ্টাফ রিপোর্টারঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ফরিদপুরে মাদক কারবারি এবং বালু দস্যুদের হামলার শিকার হয়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা ও বিচারিক আদালত কথিত চাঁদাবাজির অভিযোগে এক সিআইডি পুলিশের স্ত্রী আয়েশা আক্তার দায়ের করেছিলেন। রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের

কুমিল্লার লাকসামে ফসলি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় একটি ফসলি জমির ধানক্ষেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউসার হোসেন তারাপুর গ্রামের পূর্ববাড়ির মৃত হাবিবুর

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় তার বড় ভাই তানজিরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা

কুমিল্লায় সাংবাদিক শুভ্রকে স্প্রে প্রয়োগে অচেতন করে ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সদস্য মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে স্প্রে প্রয়োগ করে অচেতন করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।  জানা যায়, পেশাগত দায়িত্বের অংশ

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় কাউছার নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ৪ নম্বর আমড়াতলীর ছত্রখিল এলাকায় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে ঘটনার রাতেই আটক করেছে পুলিশ বলে

চান্দিনায় সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ, জলপ্রবাহ বাঁধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চান্দিনায় সরকারি খালের একাংশ ভরাট করে ব্যক্তিগত চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষীরনদীর একটি শাখা খালের পাড়ে বাঁশের বেড়া দিয়ে বালুভর্তি বস্তা ফেলে প্রায় ১০ ফুট চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, সিএনজিচালক সুমন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার ব্যবহৃত আইফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে চালকের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা