কুমিল্লায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম। হামলার শিকার সাংবাদিকরা হলেন-যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য খোকন চৌধুরী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য

কুমিল্লার বুড়িচংয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, বড় ভাইয়ের বিরুদ্ধে

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই জাকিরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া এলাকার নবী মেম্বারের বাড়ির কাছে এ ঘটনা

লালমনির সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে বিএসএফের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে স্থানীয় কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় দুই বিএসএফ সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের অভ্যন্তরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের

লাকসামে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান, কাগজপত্রবিহীন ৬৩ মোটরসাইকেল আটক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে জেলা ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযানে কাগজপত্র ও প্রয়োজনীয় বৈধতা না থাকা ৬৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। একই অভিযানে একটি পিকআপ ও একটি টেম্পুও আটক করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) লাকসাম উপজেলা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ এ অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে মোটরসাইকেলসহ বিভিন্ন

লাকসামে সরকারি নির্দেশনা অমান্য করায় ৮ টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ৮টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে লাকসাম রেলওয়ে জংশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লাকসামে বৃদ্ধি পাচ্ছে সংঘবদ্ধ নারী চোর, ছিনতাই চক্রের ঘটনা, তিন লক্ষ টাকা মূল্যের স্বর্ন হাতিয়ে নিছে সংঘবদ্ধ চক্র

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে সংঘবদ্ধ নারী ছিনতাইকারীদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন জনবহুল এলাকা, হাসপাতাল, মার্কেট ও স্বর্ণের দোকানকেন্দ্রিক এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। রোববার (২৩ আগস্ট) লাকসাম বাজারে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ মেরামত করিয়ে ফেরার পথে শাহানাজ নামে এক নারীর ব্যাগ

লাকসামে সুরক্ষা সিটি হাসপাতালে অনিয়মের অভিযোগ

হিসাব চাওয়ায় বিনিয়োগকারীদের হুমকির দাবি এমডি আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে বেসরকারি সুরক্ষা সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম ও বিনিয়োগকারীদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সমাধান চেয়ে গত সোমবার উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ-সদস্যের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল বিনিয়োগকারী। স্মারকলিপিতে

মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে চোর ধরতে গিয়ে পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির একটি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা

নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দায়িত্ব থেকে অব্যাহতি লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মুসলিম সরদার মিশুর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ইনকোর্স পরীক্ষার নম্বরের ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সামনে আসার পর কলেজ প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মুসলিম সরদার মিশুকে বিভাগের