লাকসাম জংশনে ছিনতাই ও মাদক চক্রের দৌরাত্ম্য

নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী, বাড়ছে উদ্বেগ, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনগুলোর অন্যতম লাকসাম জংশনে ছিনতাই ও মাদকসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও সংলগ্ন লেকের পাড় এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীদের অভিযোগ,

১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন

সাত ধাপে ভোট, ২০২৭ সালের ২৭ মে শেষ ধাপের নির্বাচন নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি

কুমিল্লার সর্বস্তরের ক্রীড়াবিদদের সঙ্গে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সর্বস্তরের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। শনিবার সন্ধ্যায় তাঁর নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লার ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জেলার খেলাধুলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা

প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শনে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর উপলক্ষে আয়োজিত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত অনুষ্ঠানস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার মন্ত্রী

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার তীরেরচর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

  স্টাফ রিপোর্টারঃ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার তুলনায় ভাইভার গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাদের দাবি, ভাইভার নম্বর বাড়ানো হলে

লাকসামে ফয়েজুন্নেছা কলেজের ওয়াকফ ও গেজেটভুক্ত জমি দখলের অভিযোগ, বাউন্ডারি নির্মাণে বাধা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা ওয়াকফ সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সরকারি গেজেটভুক্ত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা জমি দখল করে প্লট আকারে ভাগ করে বিক্রির পাঁয়তারা করছে। কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি কলেজ ক্যাম্পাসের

লাকসামে ‘সুরক্ষা কান্ডে শেষ রক্ষা হলো না আসাদুজ্জামান ভুট্টোর,নতুন কমিটি ঘোষণা

ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যের নতুন ব্যবস্থাপনা কমিটি লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ‘সুরক্ষা সিটি’কে ঘিরে দীর্ঘদিনের নানা জল্পনা-কল্পনা, আর্থিক হিসাব নিয়ে প্রশ্ন এবং বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের একাংশের অসন্তোষের মধ্যে নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) লাকসাম সুরক্ষা সিটির

ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে এমপি মনিরুল হক চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে কুমিল্লা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি উমর ফারুক মানিক ও

কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সাজ্জাদ হোসেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে